• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৭ রাত

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্রপ্রাথী ফিরোজের নির্বাচনী জনসভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র কাপ পিরিচ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, হামলা, মারপিট হুমকি দিয়ে কাপ পিরিচের বিজয় ঠেকানো যাবে না। আমি কালীগঞ্জের সন্তান। বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের সৈনিক। আমার কর্মী ও সমর্থকদের বাধা দিলে সমুচিত জবাব দেওয়া হবে। রোববার বিকালে শহরের সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে কাপ পিরিচ প্রতিকের নির্বাচনী জনসমাবেশে ফিরোজ একথা বলেন।

সাবেক বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় হাজার হাজার নারী পুরুষ কর্মী সমর্থকদের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আরো বলেন, আমার জনপ্রিয়তা ঠেকাতে প্রতিপক্ষের লোকজন আমার কর্মীদের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুর করেছে। হামলা বাধা সৃষ্টি করে আমাকে প্রতিহত করা যাবে না। প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সন্ত্রাসীরা ভোটের মাঠে ত্রাস সৃষ্টি করছে। ভোটের আগেই সন্ত্রাসীদের গ্রেফতারে জেলা প্রশাসনকে আহব্বান জানান তিনি। তিনি বলেন, আজকের গনজোয়ার এজন্য আগামী ১২ ফেব্রয়ারী কাপ পিরিচ প্রতিকে বিজয়ী করে বিপ্লব ঘটাতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, এম ইউ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী মন্ডল, মফিজুর রহমান মন্টু. সাবেক কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ। শেষে এক বিশাল নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিন করে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]