রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সোমবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভা করবেন। বিএনপি সূত্র জানায়, আজ তার নির্বাচনি এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় তিনি অংশ নেবেন।
আজ সকাল ১১টায় তিনি ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন। এরপর সূচি অনুযায়ী তিনি উপস্থিত হবেন—
ঢাকা-১০, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টায়
ঢাকা-৮, পীরজঙ্গী মাজার রোড, দুপুর ১টায়
ঢাকা-৯, মান্ডা তরুণ সংঘ মাঠ, বেলা ২টায়
ঢাকা-৫, যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, বিকাল ৩টায়
ঢাকা-৪, জুরাইন-দয়াগঞ্জ রোড, বিকাল ৪টায়
ঢাকা-৬, ধুপখোলা মাঠ, বিকাল ৫টায়
ঢাকা-৭, লালবাগ বালুর মাঠ, সন্ধ্যা ৬টায়
এর আগে রোববার তিনি ঢাকার ছয়টি স্থানে জনসভা করেন। সেখানে তার সূচি ছিল—
ইসিবি চত্বরে, দুপুর ২টায়
পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ (মেট্রো স্টেশনের পাশে), ২:৪০ মিনিট
মিরপুর-১০, সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়, বিকাল ৩:৩০ মিনিট
মিরপুর মডেল থানার বিপরীতে, বিকাল ৪:২০ মিনিট
শ্যামলী ক্লাব মাঠ (শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে), বিকাল ৫:১০ মিনিট
বাড্ডা সাঁতারকুলের সানভ্যালী মাঠ, সন্ধ্যা ৬টায়
বিএনপি সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকার এই জনসভাগুলোতে তারেক রহমান সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বিভিন্ন নীতিমালা ও রাজনৈতিক ইস্যু নিয়ে বক্তব্য রাখবেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর