বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনের দিনকে গণতন্ত্রের উৎসবের দিন হিসেবে উদযাপনের আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভোটাররা সেদিন গর্বভরে লাইনে দাঁড়াবেন, ছবি তুলবেন এবং নিজের পছন্দের স্বাধীনতাকে উপভোগ করবেন। কেউ যদি এই অধিকার হরণ বা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের মনে রাখতে হবে, এই জাতি প্রস্তুত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে ডা. শফিকুর রহমান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি লিখেছেন, দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। “রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে উদ্যাপন করতে চায়।”
জামায়াত আমির বলেন, নির্বাচনের দিনটি গণতন্ত্রের উৎসবের দিনে পরিণত হওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, “এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, মনে রাখতে হবে এই জাতি প্রস্তুত। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত।”
পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে, প্রয়োজনে এটি আবারও লড়াই করে রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।
সাজু/নিএ
সর্বশেষ খবর