ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে যুব জামায়াতের উদ্যােগে নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্টিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার শহীদ বীর মুগ্ধ চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া -৪ (কাহালু - নন্দীগ্রাম) আসনে জামায়াত মননীত সংসদ সদস্য প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজ। অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করবো।
সমাবেশে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মনজুরুল ইসলাম রাজু, জেলা কর্মপরিষদের সদস্য আলহাজ আনোয়ারুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. গোলাম রাব্বানী, ইউনিয়ন নায়েবে আমির আব্দুল মালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম জিহাদী, যুব বিভাগের সভাপতি আব্দুল কাদের, সেক্রেটারি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন ও প্রচার সম্পাদক আলহাজ্ব ফজলুল হক।
এতে আরও উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, বাইতুলমাল সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিরুল ইসলাম মোমিন, বর্তমান সভাপতি মনিরুল ইসলাম মনির ও পৌর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি নির্বাচনী প্রচার মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর