ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, সারা দেশের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর