বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় গভীর রাতে বিএনপির একটি অস্থায়ী নির্বাচনী প্রচারণা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের দাবি, দুবৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে এবং নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হতে পারে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ভোররাতে শহরের হাফেজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির স্থানীয় নেতারা জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আমাদের নির্বাচনী প্রচারনার অফিসে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে অফিসের ব্যানার, পোস্টারসহ গুরুত্বপূর্ণ প্রচারণা সামগ্রী পুড়ে যায়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা আরো বলেন, নির্বাচনের মাঠে জনসমর্থন দেখে একটি পক্ষ আতঙ্কিত হয়ে এমন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এ ঘটনায় তৎকালীন আওয়ামীলীগের আমলে নির্বাচনে হাফেজঘোনা ভোটকেন্দ্র দখলের মূলহোতা ফ্যাসিস্ট অমল কান্তি দাস প্রকাশ টায়ার অমল জড়িত থাকতে পারে। পরিবহন শ্রমিকনেতার লেবাস লাগিয়ে প্রকাশ্যে ঘুরাঘুরি করে ফ্যাসিস্ট দোসরদের সংগঠিত করছে। আর পলাতক এবং কারাবন্দী আওয়ামী দোসরদের মধ্যে যোগাযোগের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে তারু বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, গভীর রাতে কে বা কারা বিএনপির নির্বাচনী অস্থায়ী প্রচারনা অফিসে আগুন ধরিয়ে দেয়। আমরা ঘটনাস্থলে এসে তদন্ত করতেছি। যেই করুক না কে, সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর