ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দেশবাসীর প্রতি স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ১০ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “প্রিয় দেশবাসী, আজ আপনাদের বিজয়ের দিন। আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাদেরকে কোনো সুযোগ দেবেন না।”
তিনি আরও লেখেন, “এই অন্যায়ের বিরুদ্ধে আমরা ১৭ বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরনো ফ্যাসিবাদকে আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।”
জামায়াত আমির ভোটকেন্দ্রে অনিয়ম হলে তা রেকর্ড করার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের সামনে ঘটে যাওয়া সকল অনিয়ম রেকর্ড করুন এবং মানুষকে জানিয়ে দিন কারা এর সঙ্গে জড়িত। সত্য প্রকাশিত হোক। মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী।”
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর