বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ১০৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম জয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে ড. শেখ ফরিদুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।
বেসরকারি ফলাফলে ধানের শীষ ২০ হাজার ৬০৬ ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর