রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ১৬৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা, ধানের শীষ প্রতীক নিয়ে, পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।
দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮ হাজার ৩৩১। তবে পোস্টাল ব্যালটের ফল এখনো প্রকাশিত হয়নি।
ফল ঘোষণা হওয়ার পর আখতার হোসেনের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর