• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
রাশেদুল ইসলাম রাশেদ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৩ সকাল

গাইবান্ধা সদরে পাল্টে গেল সমীকরণ, জিতলেন দাঁড়িপাল্লার আব্দুল করিম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে শেষ পর্যন্ত পাল্টে গেল রাজনৈতিক সমীকরণ। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল করিম বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারি ফলাফল নিশ্চিত করা হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনের ১১৮টি কেন্দ্রের গণনা শেষে আব্দুল করিম মোট ১ লাখ ২১ হাজার ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯২ হাজার ১৭০ ভোট।

এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের আব্দুর রশিদ সরকার, জনতার দলের কলম প্রতীকের শাহেদুর জাহান, সিপিবির কাস্তে প্রতীকের মিহির কুমার ঘোষ, বাসদ (মার্কবাদী) মনোনীত কাঁচি প্রতীকের আহসানুল হাবীব সাঈদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ।

ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]