ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হওয়া গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী চারটি আসনে ‘না’ ভোট জয়ী হয়েছে। আসনগুলো হলো—বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-১৩।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে। তবে চূড়ান্ত ফলাফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইসির তথ্যমতে, বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন।
চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৮০ হাজার ৫৮০টি, আর ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। এখানে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন।
রাঙামাটিতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি এবং ‘না’ ভোট পেয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।
খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি, বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।
কুশল/সাএ
সর্বশেষ খবর