• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৪ বিকাল

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতেই বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের ৫টিতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। বাকি একটি আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী।

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর উপজেলা) আসনে বিএনপির মাজহারুল ইসলাম ১ লাখ ২৪ হাজার ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ১১ দলীয় জোট প্রার্থী 'রিক্সা' প্রতীকের হেদায়াতুল্লাহ হাদী। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৩২টি। এ আসনের মোট ১৮২টি কেন্দ্রের হিসেব অনুযায়ী মাজহারুল ইসলাম ২২ হাজার ৯০৩ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, আসনটিতে মোট ভোট পড়েছে প্রায় ৪৯.৪১ শতাংশ। এখানে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ৫ লক্ষ ৫৫ হাজার ১৩৫ জন।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপির জালাল উদ্দীন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। দ্বিতীয় অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মোড়ল। তিনি পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট। এখানে ১৭১ টি কেন্দ্রের ভোট গণনায় দেখা যায় ২২ হাজার ৬৯৪ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী। আসনটিতে ভোট পড়েছে প্রায় ৫২.৫৮ শতাংশ। নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ৫ লক্ষ ৩২ হাজার ৫১৬ জন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী বিএনপির ড. মোহাম্মদ ওসমান ফারুক ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. জেহাদ খান পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৬ টি ভোট। এখানে ১৫২ টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে ওসমান ফারুক এমপি নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ৪ লক্ষ ৪৮ হাজার ৬২৪ জন। আসনটিতে ভোট পড়েছে ৫২.০৭ শতাংশ।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান ১ লক্ষ ৩২ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার রোকন রেজা শেখ পেয়েছেন ৫৭ হাজার ৮২৯ ভোট। মোট ১৫১টি কেন্দ্রের হিসেব অনুযায়ী, ফজলুর রহমান ৭৪ হাজার ৬৪৩ ভোটের ব্যবধানে আসনটি নিজের করে নিয়েছেন। আসনটিতে মোট ভোটার ৪ লক্ষ ৮ হাজার ৩৫১ জন। এই আসনটিতে ভোট পড়েছে ৫০.২০ শতাংশ।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ধানের শীষ প্রতীকের সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট। আসনের ১২০টি কেন্দ্রের হিসেব বলছে, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ১৩ হাজার ১৫৪ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন শেখ মজিবুর রহমান ইকবাল। এখানে ৩ লক্ষ ৫৩ হাজার ৫৬৬ জন ভোটার আছেন। ভোট প্রদানের হার ছিল ৫৮.৭৩ শতাংশ।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের মাওলানা আতাউল্লাহ আমীন 'রিক্সা' প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট। অর্থাৎ, ১৪৩ টি কেন্দ্রের ফলাফল বলছে, ১ লক্ষ ৪৩ হাজার ৬৪ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শরীফুল। ৪ লক্ষ ২৮ হাজার ৮০৪ জন। এই আসনে ভোট পড়েছে ৫৭.০৩ শতাংশ।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]