ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
মোশারফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট। তাঁদের ভোটের ব্যবধান ৪৬ হাজার ৩৬১।
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়া-৪ আসনের প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর ভোট গণনার পর কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদ্বয় ফলাফল ঘোষণা করেন।
এলাকার একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণকালে কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফল শীট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর