সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনে হেরে যাওয়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া ভিপি শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মনোনীত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের কার্যালয়ে তাকে শপথ বাক্য পড়ানো হয়।
এছাড়াও গত ৪ ফেব্রুয়ারি জেলা জামায়াতের সেক্রেটারী ও শেরপুর-৩ ঝিনাইগাতী-শ্রীবরদী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই পদটি শুন্য হওয়ায় জেলা জামায়াতের বর্তমান সেক্রেটারী মনোনীত করা হয়েছে অধ্যাপক আবুল কালাম আজাদকে।
শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান মজলিশে শুরার সাথে পরামর্শক্রমে এই দুটি পদে মনোনয়ন প্রদান করেন এবং নবনিযুক্ত নেতৃদ্বয়কে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে মজলিশে শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর