• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ দুপুর

চোর-বাটপাররা যেন ধারে কাছে না ঘেঁষে: ফখরুলকন্যা শামারুহ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে দীর্ঘ প্রতীক্ষিত জয়ের পর যখন বিজয় উল্লাসে ভাসছেন নেতাকর্মীরা, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও কড়া বার্তা নিয়ে হাজির হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা। বাবার এ রাজনৈতিক সাফল্যে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি তিনি দলের আগামীর পথচলা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে শামারুহ মির্জা ক্ষমতার অপব্যবহার রুখতে এবং দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

ড. শামারুহ তার পোস্টে উল্লেখ করেন, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে একজন রাজনীতিবিদ দল গঠন করেন এবং মানুষের অকুণ্ঠ ভালোবাসায় ক্ষমতায় আসীন হন।

ফখরুলকন্যা মনে করিয়ে দেন, আজকের এ বিজয় বা ক্ষমতার স্বাদ পুরোটাই ‘আল্লাহর ইচ্ছা ও মানুষের শক্তি’। তৃণমূলের কর্মীদের দীর্ঘ রাজনৈতিক লড়াই ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ অর্জনকে সংহত করার ওপর জোর দেন।

জয়ের আনন্দে গা ভাসিয়ে না দিয়ে ড. শামারুহ মির্জা সুবিধাবাদী ও তোষামোদকারীদের বিষয়ে সতর্ক করে লিখেছেন, ‘চোর, বাটপার, ধান্দাবাজ, চরিত্রহীনরা যেন আশপাশে না আসে। এ কথাটি ২৪ ঘণ্টা মনে রাখবেন।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জয়ের ঠিক পরেই এমন বাস্তববাদী অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত বিজয়ের পর নেতাকর্মীরা যখন উৎসবে ব্যস্ত থাকেন, তখন পরিবারের পক্ষ থেকে এমন কড়া বার্তা ক্ষমতার অপব্যবহার রোধে সহায়ক হবে বলে মনে করছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ড. শামারুহর এ সাহসী অবস্থান প্রশংসা কুড়াচ্ছে। ঠাকুরগাঁওয়ের মানুষের রায় যখন মির্জা ফখরুলের পক্ষে, তখন তার মেয়ের এমন নীতিবাচক অবস্থান দলের ভেতরে থাকা সুযোগসন্ধানীদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]