• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩১ দুপুর

মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই প্রতিরোধে গণসচেতনতা গড়ে তুলতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালিপুর মধ্যম তরফ এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর অংশগ্রহণে কালিপুর মধ্যম তরফের সূর্যবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়। উদ্যোগ নেয় পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিছ।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ। সভা সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি শহিদুল ইসলাম মিল্টন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিছ। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মুক্তা, বিএনপি নেতা লিংকন ও ফারুক আহাম্মেদ। উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক ভিপি শাহীন, যুবদল নেতা সেলিম, শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই নির্মূলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারী, চিহ্নিত সন্ত্রাসী এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটি স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি, তথ্য সংগ্রহ এবং প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আয়োজকরা জানান।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]