• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৬ রাত

দায়িত্বশীল সাংবাদিকতায় বিএমইউজে’র উখিয়া শাখার পথ চলা শুরু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার বিস্তীর্ণ জনপদে অনেক গল্পই মূল স্রোতের আলোচনায় আসে না। সীমান্ত, শরণার্থী শিবির, পাহাড় ও সমুদ্রঘেরা এই উপজেলার মানুষের জীবনসংগ্রাম, বঞ্চনা ও প্রত্যাশার কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর উখিয়া উপজেলা শাখা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে দৈনিক আপন কণ্ঠ পত্রিকার উখিয়া অফিস।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী স্টেশনে উপজেলা কার্যালয়ে ফিতা কেটে অফিসের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিকেরা।

এর আগে বিএমইউজে’র কক্সবাজার জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম নোবেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের উখিয়া উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে দৈনিক আপন কণ্ঠের স্টাফ রিপোর্টার ওসমান সরওয়ার সিকদারকে সভাপতি এবং দৈনিক মেহেদীর স্টাফ রিপোর্টার তারেকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক গণসংযোগের উখিয়া উপজেলা প্রতিনিধি এইচ এম জালাল উদ্দীন কাউছার (সাংগঠনিক সম্পাদক), দৈনিক যুগ যুগান্তরের উখিয়া প্রতিনিধি জামান সিরাজী মাসুম (সহসভাপতি), দৈনিক আপন কণ্ঠের উখিয়া প্রতিনিধি হেলাল উদ্দিন পল্লান (সহসভাপতি), দৈনিক আমাদের কক্সবাজারের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন বাপ্পি (আইনবিষয়ক সম্পাদক), দৈনিক বাকখালীর সীমান্ত প্রতিনিধি জাহেদ হোসেন (যুগ্ম সম্পাদক), নুরুল আলম (প্রচার সম্পাদক), বাংলাদেশ সকালের প্রতিনিধি রফিকুল ইসলাম আইমন (দপ্তর সম্পাদক) এবং ওমর ফারুক ও আব্দুল আমিন (সদস্য) করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।

তিনি বলেন, তৃণমূলের সাংবাদিকতা শক্তিশালী না হলে জাতীয় গণমাধ্যমের ভিত মজবুত হয় না। উখিয়ার মতো সংবেদনশীল এলাকায় সংগঠিত ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন আরও বেশি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যাযদিন পত্রিকার কক্সবাজার প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন, দৈনিক আপন কণ্ঠের নির্বাহী সম্পাদক সেলিম উদ্দিন সেলিম, সময়ের কণ্ঠস্বরের স্টাফ করেসপন্ডেন্ট ও বিডি ২৪ লাইভের কক্সবাজার প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল, পালংখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরী, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিক আজাদ, জাতীয় দৈনিক ইনকিলাবের উখিয়া প্রতিনিধি আয়াজ রবি ও উখিয়া প্রেসক্লাবের সদস্য আব্দুল লতিফ বাচ্চু। বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ থেকে ৫০ জন নবীন ও প্রবীণ সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতি ওসমান সরওয়ার সিকদার বলেন, উখিয়া শুধু একটি প্রশাসনিক এলাকা নয়; এটি সীমান্ত, শরণার্থী ও স্থানীয় মানুষের সহাবস্থানের বাস্তবতা। আমরা চাই প্রান্তিক মানুষের কথা মূল ধারার আলোচনায় আসুক। সত্য ও দায়িত্বের পথেই আমাদের যাত্রা।

সাধারণ সম্পাদক তারেকুর রহমান বলেন, সাংবাদিকতার পেশাগত মান রক্ষা এবং সহকর্মীদের অধিকার সুরক্ষাই আমাদের অগ্রাধিকার। এই অফিস হবে সমন্বয় ও সহযোগিতার কেন্দ্র।

অনুষ্ঠানে বক্তারা তৃণমূল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তাদের ভাষ্য, প্রান্তিক মানুষের অব্যক্ত কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসাই তৃণমূল সাংবাদিকতার মূল চেতনা। বছরের পর বছর যারা অবহেলা বা বৈষম্যের শিকার, তাদের বাস্তবতা তুলে ধরা কেবল পেশাগত দায়িত্ব নয়, সামাজিক দায়বদ্ধতাও।

বক্তাদের মতে, গ্রাম, সীমান্ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অসংখ্য গল্প আলোচনার বাইরে থেকে যায়। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই- বাছাই এবং নির্ভয়ে প্রকাশের মধ্য দিয়েই সেই গল্পগুলো সামনে আনা সম্ভব। এতে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী এক বছরের মধ্যে উখিয়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন করা হবে। পাশাপাশি পেশাগত প্রশিক্ষণ, নীতিমালা অনুসরণ এবং প্রয়োজন হলে আইনি সহায়তার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

অনুষ্ঠানজুড়ে ছিল আশাবাদের আবহ। কেউ বলছিলেন সীমান্ত অঞ্চলে কাজের চ্যালেঞ্জের কথা, কেউ শোনাচ্ছিলেন মাঠের অভিজ্ঞতা। রোহিঙ্গা শিবিরঘেরা এই জনপদে সংবাদকর্মীদের দায়িত্ব যে অন্য অনেক এলাকার তুলনায় বেশি, সে উপলব্ধিই বারবার ফিরে এসেছে আলোচনায়।

নতুন এই যাত্রা শুধু একটি অফিস উদ্বোধন নয়, বরং উখিয়ার প্রান্তিক মানুষের গল্পকে ধারাবাহিকভাবে সামনে আনার অঙ্গীকার। তৃণমূল থেকে উঠে আসা সত্য যেন হারিয়ে না যায়, সেই প্রত্যয়েই পথচলা শুরু করল বিএমইউজে’র উখিয়া শাখা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com