বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট – জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াত নেতা বলেন, দুপুর ১২টায় তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি অন্তর্ভুক্ত হলে তার পরই শপথ গ্রহণের প্রসঙ্গ আসবে। তিনি জানান, আপাতত এ বিষয়টি সাংবিধানিকভাবে নির্ধারিত হয়নি।
এর ফলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে রাজনৈতিক প্রক্রিয়াটি এখনও স্থগিত রয়েছে, এবং জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর