জাতায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। তবে শপথ গ্রহণের আগে জরুরি বৈঠক করেছেন জোটের নেতা ও সিনিয়র সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মগবাজারের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক বসে। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে শপথ গ্রহণের প্রক্রিয়া, সময়সূচি ও শর্তাদি নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের মতে, শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত এবং কৌশল নির্ধারণ করাই মূল উদ্দেশ্য বৈঠকের।
সাজু/নিএ
সর্বশেষ খবর