• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৯ বিকাল

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দুটি বোমা হামলা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার Agence France-Presse (এএফপি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে এসব পৃথক হামলার ঘটনায় আরও অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন।

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান বিদ্রোহ দমনে সক্রিয় রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ওই অঞ্চলে প্রায়ই সরকারি স্থাপনা ও নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো।

এর আগে, চলতি মাসে রাজধানী ইসলামাবাদ-এর একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হন। পরবর্তীতে হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার খাইবার পাখতুনখোয়ার একটি তল্লাশি চৌকি ও একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা।

বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, বাজাউর জেলায় তল্লাশি চৌকির কাছে বিস্ফোরকভর্তি একটি যান দেয়ালে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক কন্যাশিশু নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে আশপাশের বেশ কিছু আবাসিক ভবনও ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের একটি ভবন ধসে এক কন্যাশিশু নিহত ও আরও সাতজন আহত হন।

সেনাবাহিনী এই বোমা হামলাকে ‌‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে ‘‘ভারতীয় মদতপুষ্ট’’ গোষ্ঠীগুলো জড়িত বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, বিস্ফোরক বোঝাই ওই গাড়ি বাজাউর জেলার একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আঘাত হানে।

এছাড়া পৃথক ঘটনায় বান্নু শহরের মিরইয়ান পুলিশ স্টেশনে একটি রিকশায় রাখা বোমার বিস্ফোরণে দুই বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com