আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম। জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল, দ্রুত মামলার তদন্ত সম্পন্ন এবং সাধারণ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের ভিত্তিতে মাসিক মূল্যায়নে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।
ওসি মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ভালুকা মডেল থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চুরি-ডাকাতি দমন এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।
শ্রেষ্ঠ ওসি মনোনীত হওয়ায় সহকর্মী, জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। ওসি মোঃ জাহিদুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করে জানান, এ সম্মাননা তাকে ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনে আরও সততা ও নিষ্ঠার সাথে করার জন্য অনুপ্রাণিত করবে। সুহৃদ, অনুগ্রহ করে সংযোজনকৃত ফাইলটি দেখুন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর