• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৯ সকাল

শপথ নিয়েই শহীদ হাদির কবর জিয়ারত করলেন আতিক মুজাহিদ

ছবি: সংগৃহীত

শপথ গ্রহণ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন। এই সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

ড. আতিক মুজাহিদ বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ ওসমান হাদির মতো আদর্শ, সততা, সাহস ও যোগ্যতা দান করুন। তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যাতে আমরা শহীদ হাদির স্বপ্নের ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।

তিনি আরো প্রার্থনা করেন, দেশের ৩০০টি আসনে শহীদ হাদির আদর্শে গড়া, যোগ্য, সৎ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ প্রতিনিধিদের দান করুন, যারা সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ ও জাতির সেবা করবে।

এই সময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, সদস্য কনকসহ প্রমুখ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com