• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ মিনিট পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ রাত

রমজান উপলক্ষে জকসুর স্বাগত মিছিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিলের আয়োজন করে।

বাদ মাগরিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

এ সময় 'আহলান সাহলান, মাহে রমাদান', 'রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে', 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার'সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে অংশ নেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইয়ামিন হোসেন বলেন, "পবিত্র রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নেয়ামত। রমজানের আমেজকে বাড়িয়ে দিতে জকসু স্বাগত মিছিলের উদ্যোগ গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাই।"

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, "রমজানকে কেন্দ্র করে সকল প্রকার কালোবাজারির হাত থেকে বাজারকে রক্ষা করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। রমজানে শিক্ষার্থীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য জবি প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখতে হবে।"

জিএস আব্দুল আলিম আরিফ বলেন, "মহান আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আরও একটি রমজান আমাদেরকে উপহার দিয়েছেন। উপস্থিত সকলের নিকট আহ্বান, আপনারা সকলেই রমজানের পবিত্রতা রক্ষা করুন। পাশাপাশি নবগঠিত সরকারের নিকট অনুরোধ, আপনারা সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রিত করুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন।"

স্বাগত মিছিলে আরও উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নুর নবী, সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]