শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনায় শুরু হয়েছে ৩ দিনব্যাপি বইমেলা। কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। বরগুনা পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ১০ মেলার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আতিকুল ইসলাম।রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক বিন্দু ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপি মেলা চলবে।
স্থানীয় লেখক, পুস্তক ব্যবসায়ী, গণগ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমি মেলায় অংশগ্রহন করেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর