দেশের অন্যতম মানব সেবামূলক প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ বাংলাদেশ চট্টগ্রাম এ, সকাল ৯ টায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত পূজা মন্ডপের শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা পাঁচলাইশ প্রবর্তক সংঘ বাংলাদেশ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনের মধ্যে দিয়ে।
অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রী শ্রী কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। প্রধান অতিথির আসন অলংকৃত করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ. গীতা যজ্ঞ ও গীতা পাঠ অনুষ্ঠানের পুরোহিত করেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
প্রবর্তক সংঘের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে, আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পূজা মন্ডপ উদ্বোধন উপ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শ্রী বনগোপাল চৌধুরী, বক্তব্য রাখেন সংঘের সম্পাদক চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার শ্রীপ্রকাশ বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ও সংঘের আজীবন সদস্য প্রফেসর ড. পীযূষ দত্ত, সংঘের আজীবন সদস্য বাবু গোবিন্দ প্রসাদ মহাজন, সংঘের আজীবন সদস্য অমিত হোড়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উদযাপন পরিষদের সমন্বয়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ এবং সংঘের আজীবন সদস্য এডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য।
আলোচনা সভায় মহারাজবৃন্দ বলেন, দেশের ঐতিহ্যবাহী প্রবর্তক সংঘে এত মনোরম পূজা মণ্ডপ নির্মিত হওয়ায় সংঘের শিক্ষক-শিক্ষিকা সকল নিবাসী ছাত্র - ছাত্রীদের মধ্যে মানবিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্ত্বিক ভাবধারায় উজ্জীবিত হয়ে তাদের জীবনকে বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে এবং তারা মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।
অতিথিবৃন্দরা এত নান্দনিক পূজামন্ডপ নির্মাণের জন্য কার্যকরী পরিষদের সদস্যদের সাধুবাদ জানান। আজীবন সদস্য, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, শুভানুধ্যায়ী এবং ভক্ত মন্ডলীর উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সংঘ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিষদের সদস্য ড. রনজিত চৌধুরী, ডা. বিদ্যুৎ বিশ্বাস, লায়ন তপন কান্তি দত্ত, প্রকৌশলী প্রদীপ কুমার দাশ, অ্যাডভোকেট পরিমল চন্দ্র বসাক প্রমুখ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর