• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১২ মিনিট পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৩ দুপুর

বুড়িচংয়ে অসহায় মুসল্লিদের মাঝে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে অসহায় নামাজীদের মাঝে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ করেছে বুড়িচং প্রেস ক্লাব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার অসহায় মুসল্লিদের মাঝে নামাজের জন্য প্রয়োজনীয় এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। তিনি এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি ও বুড়িচং বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ শাফি, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ এবং সদস্য কিবরিয়া, মোঃ মহিউদ্দিন ও মোহাম্মদ মারুফসহ অন্যান্য সদস্যরা।

বিতরণ অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও প্রেস ক্লাবের কল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]