আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবার প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হবেন।
আগের বছরগুলোতে এই দিনে সাধারণত ছাত্র শিবিরের পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। তবে এ বছর জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, শফিকুর রহমান ২১ ফেব্রুয়ারি সকালে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ মিনারে যাবেন। ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরাও তার সঙ্গে উপস্থিত থাকবেন।
সেখানে বলা হয়, জামায়াত আমির ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর