• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫০ রাত

রমজানকে কেন্দ্র করে পঞ্চগড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পঞ্চগড়ে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন ইফতারির দোকান, কাঁচাবাজার ও মুদি দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এসময় মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মজুতদারি বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে কয়েকজন ব্যবসায়ীর মাঝে মাক্স,ক্যাপ ও গ্লোভ বিতরণ করা হয়। সেই সাথে সতর্ক করা এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এসময় সদর সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, সদর উপজেলার সহকারি কমিশনার(ভূমি) মোহন মিনজি, পৌরসভার স্যানিটারি ইনসপেক্টর হুমায়ুন কবীর, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা চয়চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্ককর্তা আসাদুন্নবী,কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রহমানসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]