• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৫ সকাল

বুড়িচংয়ে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান।

প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বুড়িচং থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিস, পল্লী বিদ্যুৎ অফিস, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস অফিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফরহাদ আবেদীন ভূইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, ভেটেরিনারি সার্জন ডাঃ জনি পাল, উপজেলা প্রকৌশলী আলিফ আহমদ অক্ষর, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই রাকিবুল ইসলাম, এসআই জয়নুল আবেদীন, গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ আশরাফুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা জহিরুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ব্যক্তিরা ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]