• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩১ বিকাল

জুলাই রাজবন্দিদের অধিকার ও সংগঠনে কাজ করবে ‘জুলাই রাজবন্দি অ্যালায়েন্স’

ছবি: ফেসবুক থেকে

স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে বন্দি হওয়া রাজবন্দিদের অধিকার, সমস্যা ও পুনর্বাসন নিয়ে কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘জুলাই রাজবন্দি অ্যালায়েন্স’। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্মুখসারিতে সক্রিয় থাকার কারণে প্রায় ২০ থেকে ২২ হাজার নেতাকর্মীকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার ও কারাবরণ করতে হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এসব রাজবন্দির ত্যাগ-তিতিক্ষা দেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। তাদের অধিকার, সুবিধা-অসুবিধা, আইনি সহায়তা এবং সামাজিক পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জামায়াতে ইসলামীর মহাসচিব গোলাম পরওয়ার এবং রাজনীতিবিদ আকতার হোসেন-কে।

ঘোষিত কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মাহিন পাটোয়ারীকে এবং সদস্য সচিব করা হয়েছে মোরশেদ আলম হৃদয়কে। ৩৬ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. ফোরকান। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবুল কালাম আজাদ পাটোয়ারী, মুহাম্মদ আজাদ হোসেন, আতিকুর রহমান ও মুহাম্মদ ফজলুল্লাহ তারেক।

সিনিয়র সদস্য সচিব করা হয়েছে অর্ণব হুসেইনকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ উল্যাহ, পলাশ শরীফ, মুহাম্মদ ফারুক হোসেন, শাহেদ আল মামুন, মাওলানা মাহদি হাসান ও সাইদুর রহমান সুমন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে কাদের মাজহার এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুর রহমান, মুহাম্মদ তাওহীদুল ইসলাম ও ইফতেখার শুভ দায়িত্ব পেয়েছেন। মুখপাত্র করা হয়েছে ইব্রাহীম নিরবকে এবং সহ-মুখপাত্র হিসেবে অনন্যা রহমান অর্পাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে সৈয়দ মাহাদি হাসান, আইন বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, জুলাই বিপ্লব ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে সৈয়দ হাসি বুল, অর্থ সম্পাদক হিসেবে মোহতাসিম উল্লাহ রিফাত এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে রাজ মুকুট দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মহরম হাসান মাহিম, এপি প্রাতন, আব্দুস সালাম তালুকদার, আরাফাত রহমান, তুষার শেখ, মো. আসিকুর রহমান, মেহরাব কালভী মোকাররম, আল মারজান তৌফিক ও মো. রিয়াদ হোসাইন।

সংগঠনের নেতারা জানান, সারাদেশে জুলাই রাজবন্দিদের নিয়ে সাংগঠনিক কাঠামো গড়ে তুলে তাদের অধিকার আদায়, আইনি সহায়তা, পুনর্বাসন এবং দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই হবে সংগঠনের প্রধান লক্ষ্য। পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশপ্রেম জাগ্রত করা এবং স্বৈরাচারবিরোধী মানসিকতা শক্তিশালী করাও তাদের অঙ্গীকার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]