• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩১ বিকাল

জবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি-এর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার-এ উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট এবং দপ্তরসমূহের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল এবং ইউট্যাব জবি’র পক্ষ থেকে পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ, জকসু ও হল শিক্ষার্থী সংসদ স্ব-স্ব ব্যানারে জবি ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

একই সময়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, শিক্ষক সমিতি, সাদা দল, ইউট্যাব জবি, সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সেবামূলক সংগঠন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]