পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলায় ২৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। জেলার বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি পরিবারের জন্য বিতরণকৃত প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। এ ছাড়া রমজানে আমল ও ইবাদতে সহায়তার লক্ষ্যে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বইও উপহার হিসেবে দেওয়া হচ্ছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পাংশা প্রতিনিধি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ বছর দেশের ৬৪ জেলার ৬২৭টি স্থানে ৩৩ হাজার ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার বৃহৎ পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় ২৩৩ মেট্রিক টন খাদ্যসামগ্রী।
তিনি আরও বলেন, প্রতিটি পরিবার ১০০০ টাকা সমমূল্যের ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর