দৈনিক প্রতিদিনের কাগজ আয়োজিত ‘দায়িত্বশীল ও সেরা রিপোর্টার সম্মাননা’ অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে মোট ২৪ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পত্রিকাটির সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি২৪লাইভ-এর প্রধান সম্পাদক আমিরুল ইসলাম আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সম্পাদক সিয়াম রশিদ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর সহকারী পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির।
নির্বাহী সম্পাদক মো. মতিউর রহমান জানান, একনিষ্ঠ পেশাদারিত্ব, ধারাবাহিক কর্মদক্ষতা এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশেষ অবদান রাখায় নির্বাচিত সাংবাদিকদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।
২০২৬ সালের জানুয়ারি মাসের রিপোর্টিং বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াজ শরীফ (বরিশাল), মফিজুল ইসলাম রুবেল (বাঞ্ছারামপুর), সুশান্ত কুমার রায় (মোহনগঞ্জ), ওয়াসিফ আল আবরার (ইবি), আ ন ম রিসালাত আলী (বা.কৃবি), ইয়াসিন আরাফাত (জাবিপ্রবি), শাহ আলম (গোয়াইনঘাট), এম কে আই জাবেদ (মুরাদনগর), মো. জাকির মুন্সি (ভাঙ্গা), আব্দুস সামাদ আজাদ (মৌলভীবাজার), আব্দুর রহিম রনি (শেরপুর) এবং জিয়াউদ্দিন (ফেনী)।

অনুসন্ধানী প্রতিবেদনে সেরা নির্বাচিত হয়েছেন রাজশাহী স্টাফ রিপোর্টার রাজিব আলী রাতুল, কক্সবাজার স্টাফ রিপোর্টার মনসুর আলম মুন্না এবং ক্রাইম রিপোর্টার আনিসুর রহমান রুবেল। বিশেষ অবদানের স্বীকৃতিতে সেরা বিশেষ প্রতিনিধি হিসেবে আখতার হোসেন, অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে জাহাঙ্গীর আলম তপু এবং ময়মনসিংহ অঞ্চলের বিশেষ প্রতিনিধি হিসেবে ওবায়দুল্লাহ রুমি সম্মাননা লাভ করেন।

ঢাকা নগরীর মাল্টিমিডিয়া বিভাগে সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন পারভেজ খান রাজন, অনিক খান এবং হাসান হাবিব। এছাড়াও বার্তা বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বার্তা সম্পাদক মতিউর রহমান, খায়রুল ইসলাম আল আমিন এবং মফস্বল সম্পাদক সেলিম সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মো. খায়রুল আলম রফিক বলেন, পুরস্কৃত সাংবাদিকদের সাম্প্রতিক বেশ কয়েকটি প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের কাজে অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর