• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৪ দুপুর

ঝিনাইদহ-৪ এমপির সঙ্গে মতবিনিময়: চাঁদাবাজি ও মাদক নির্মূলের ডাক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিবের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মাওলানা আবু তালিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি সুন্দর বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার।

তিনি উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং ছাত্র-জনতা যে লড়াই করেছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে সম্মিলিতভাবে। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এখন সরকারি ও বিরোধী দলের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিজ দলের এমপিরা প্লট ও ট্যাক্স-ফ্রি গাড়ি গ্রহণ করবে না—এ ঘোষণা দেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও একই ধরনের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে ইতিবাচক রাজনীতির সূচনা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

চাঁদাবাজি প্রসঙ্গে এমপি আবু তালিব বলেন, “আমরা যদি সবাই মিলে চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি এবং চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করি, তাহলে কালীগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।” মাদক প্রসঙ্গে তিনি বলেন, কালীগঞ্জকে অনেক সময় মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়। মাদকের বিরুদ্ধে প্রশাসন ও জনগণ ঐক্যবদ্ধ হলে তা প্রতিরোধ করা সম্ভব। তিনি মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দুর্নীতি ও সন্ত্রাসের বিষয়ে তিনি কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, কোনো রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে রেজিস্ট্রি অফিসের দুর্নীতি দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজেও একজন শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতা আমি জানি। এসব দুর্বলতা চিহ্নিত করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তরুণ প্রজন্ম, সরকার ও প্রশাসন আমাদের সাথে রয়েছে।” অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক সরকারি অধ্যাপক মাওলানা ওলিউর রহমান, উপজেলা আমির আব্দুল হক, সেক্রেটারি সরকারি অধ্যাপক মাওলানা লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ঈশা খাঁ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]