কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, আর এস ফাহিম চৌধুরি আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র-জনতার ওপর আঘাত হানার সঙ্গে যুক্ত ছিলেন।
গতকাল রবিবার বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলন করে সরকারকে এ আল্টিমেটাম দেন ‘মঞ্চ-২৪’-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি অভিযোগ করেন, আর এস ফাহিমের মতো ব্যক্তিকে গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।
তার দাবি, সরকারের অভ্যন্তরে কিছু কুশীলব থাকার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি বলেন, তিনি ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতা করেছেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের জন্য নারী সরবরাহের অভিযোগও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে ‘মঞ্চ-২৪’র পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর