• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ দুপুর

সিটি করপোরেশনে ‘দলীয় প্রশাসক’ নিয়োগ, জামায়াতের প্রতিবাদ

ফাইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি সরকারের ছয়টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। দলটির দাবি, সরকারের এই পদক্ষেপ জনআকাঙ্ক্ষার পরিপন্থী এবং গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশন–এ দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সাধারণভাবে জনগণ প্রত্যাশা করেছিল যে স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের ইতিবাচক ইঙ্গিতেও সেই প্রত্যাশা আরও জোরদার হয়েছিল। কিন্তু ছয়টি সিটি করপোরেশনে সরকারদলীয় পদধারীদের প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জনমতের বিপরীতে অবস্থান নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এতে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করার গভীর পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরেকটি নিয়ন্ত্রিত নির্বাচনের পথ প্রশস্ত করতে পারে।

জামায়াতের বিবৃতিতে আরো বলা হয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক এ পদক্ষেপ গ্রহণের কারণে দলটি তার প্রতিবাদ করছে। তারা সরকারের প্রতি অনতিবিলম্বে দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিল করে সব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করার জোর দাবি জানিয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]