• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২৬ সকাল

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক পদে খসরুল আলম নির্বাচিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৬ সালের পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে মোহাম্মদ খসরুল আলম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের অনুষ্ঠিত নির্বাচনে তিনি নির্বাচিত হন।

খোঁজ নিয়ে জানা গেছে,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বড়ছড়া আমদানি কারক গ্রুপের সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ (সাবেক) সফল চেয়ারম্যান। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে ২০০৮ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে কার্যক্রমের পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় ব্যবসায়ী ও সচেতন মহলে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি রয়েছেন।

নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ার মোহাম্মদ খসরুল আলম জানান,সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে তার দায়িত্ব পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ চান। একেই সাথে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]