• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ দুপুর

ফ্যামিলি কার্ডের সুবিধা কারা পাবেন ও কারা পাবেন না

ছবি: সংগৃহীত

সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। আগামী ১০ মার্চ এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় পাইলট ভিত্তিতে কার্যক্রম শুরু হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রণীত ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ অনুযায়ী, এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হবে।

কারা পাবেন ফ্যামিলি কার্ড
নীতিমালা অনুযায়ী সাত ধরনের পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—
ভূমিহীন ও গৃহহীন পরিবার
প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার
অনগ্রসর জনগোষ্ঠী (হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃগোষ্ঠী)
দশমিক ৫ একর বা তার কম জমির মালিক পরিবার
হতদরিদ্র ও দরিদ্র শ্রেণির পরিবার

পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই চার শ্রেণিতে ভাগ করে যাচাই-বাছাই করা হবে। এর মধ্যে হতদরিদ্র ও দরিদ্র পরিবার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। প্রতি পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে এবং সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে প্রদান করা হবে।

কারা পাবেন না
নীতিমালায় কিছু স্পষ্ট অযোগ্যতার শর্তও রাখা হয়েছে। যেমন—
পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হলে
বাড়িতে এসি ব্যবহার বা ব্যক্তিগত গাড়ি থাকলে
বিলাসবহুল সম্পদের মালিক হলে
সরকারি চাকরিজীবী হলে
বড় ব্যবসার মালিক হলে
এ ছাড়া সম্ভাব্য চূড়ান্ত নীতিমালা অনুযায়ী নিম্ন, মধ্যম ও উচ্চ আয়ের ছয় ধরনের শ্রেণিও এ সুবিধার বাইরে থাকবে।

সরকার জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভিত্তিক একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হচ্ছে। সরেজমিন যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে সুবিধাভোগী নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’-এই দর্শনের ভিত্তিতে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি সামাজিক সুরক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

আবেদন কোথায় করবেন-
পাইলট কার্যক্রম শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা বা সিটি করপোরেশনের কাউন্সিলর কার্যালয়, সরকারি ডেডিকেটেড অনলাইন পোর্টাল (যা চালুর প্রক্রিয়া চলছে) থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে।
 
ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরুর বিষয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছি। ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]