• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আসাদ গাজি
শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৫ বিকাল

শরীয়তপুরে দেবরের আত্মহত্যার পরদিন ভাবীর আত্মহত্যা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শরীয়তপুরের ভেদরগঞ্জে দেবরের আত্মহত্যার খবর শুনে পরদিন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তারই চাচাতো ভাবী। এমন ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসায় আত্মহত্যা করেছিলেন তার দেবর মিল্টন মল্লিক।

পুলিশ ও স্থানীয় ভাবে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সাথে গোপন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিলো তারই চাচাতো ভাই ও মালেশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের। তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার মোহাম্মদপুর এলাকায় ইফতার শেষে নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিল্টন মল্লিক। ধারণা করা হয় প্রেমের সম্পর্কের জেরেই এ ঘটনা ঘটিয়েছেন তিনি। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বুধবার সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেঁছে নেয় ভাবী এলিনা আক্তারও। স্থানীয়রা বলছেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিলো, সেই জের ধরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় হাবিব খান বলেন, মিল্টন আমার কাছের বন্ধু ছিলো। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে এসে ঢাকায় মিষ্টির দোকানে কাজ করতো। গতকাল শুনলাম ও ইফতার শেষে আত্মহত্যা করেছে। আজ ওর মরদেহ দেশে আসার কথা। হঠাৎ করে সকালে শুনতে পাই, ওর যে চাচাতো ভাবী আছে সেও আত্মহত্যা করেছে। এলাকাবাসীর অনেকেই ধারণা করতো তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।

মিল্টনের নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, তারা দুজন প্রেমের সম্পর্কে ছিলো সেই ঘটনার সূত্র ধরে দুজনেই আত্মহত্যা করেছে। আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম দুজন প্রেমের সম্পর্ক করে আসছিলো। এমন ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, সকালে হাসপাতাল থেকে জানতে পারি সেখানে আত্নহত্যা করা একজনকে আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]