টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ট্রলারসহ নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্র জানায়, ২৯ নভেম্বর রাতে বড় ডেইল সমুদ্রসৈকত পয়েন্ট দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে তিন শতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত দালালকে আটক করা হয়েছে।
বাহারছড়া উপকূল থেকে উদ্ধারকৃত ৩১৭ জন ভিকটিম এবং আটক সাত দালালের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাহাদাত হোসাইন নাঈম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর