স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে অত্যন্ত গুরুত্ব ও অগ্রাধিকার দেয়া হয়েছে। স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধিসহ তৃনমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দিতে দেশে একলাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। তৃনমুলে পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য এসকল কর্মীদের উন্নত প্রশিক্ষন, নিয়মিত যেন তারা কর্মস্থলে থাকেন এবং যন্ত্রপাতি, ওষুধপত্র সাপ্লাই দেয়া হবে। আর ডাক্তাররা যদি রোগীদের ভদ্রভাবে সময় নিয়ে চিকিৎসাপত্র প্রদান করেন তবে শতকরা ৮০ভাগ রোগী এমনিতেই ভাল হয়ে যাবে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা কর্মরত সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন হাসপাতালের জায়গা দখল ও দালালদের দৌরাত্ম নিরসনে কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রত্যেককে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ দিয়ে সাময়িক বন্ধ করা হয় তবে প্রত্যক নাগরিককে হাসপাতালগুলো নিজের হাসপাতাল মনে করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানেই সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবেন।
তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জেলার সকল হাসপাতালের সরঞ্জাম, চিকিৎসক সংকট, জনবল সংকটের বিস্তারিত তথ্য নেয়া। পর্যায়ক্রমে আমরা সব সমস্যার সমাধান করব।
তিনি বলেন, প্রত্যেক ডাক্তারদের নিয়মিত অফিসে রোগী দেখতে হবে। কেউ যেন অনুপস্থিত থাকে না। তাহলে অনেক সমস্যা দুর হবে। তিনি বলেন, মহাসড়কের পাশে ট্রমা সেন্টারটি বিগত সময়ে চালু করা হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ট্রমা সেন্টারটি দ্রুত চালু করবো।
এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিভিল সার্জন ডা. রুহুল আমিনসহ জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর