পঞ্চগড় জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি মনোনীত হয়েছেন বর্তমান সভাপতি মুহম্মদ রাশেদ। সদস্যদের পরামর্শে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোুহিবুল্লাহ মোহিব। বৃহস্পতিবার বিকেলে মসজিদ পাড়ায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ সদস্যদের সমাবেশে এই সিদ্ধান্ত হয়। ২০২৬ সালের জন্য সভাপতি মনোনীত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নিয়ম অনুযায়ী, শিবিরের কেন্দ্রীয় দফতর থেকে মুহম্মদ রাশেদকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সভায় সদস্যদের পরামর্শে মোুহিবুল্লাহ মোহিব সেক্রেটারি নির্বাচিত করা হয়। জেলা জামায়াত কার্যালয়ে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই সমাবেশ স্থায়ী হয়।
এছাড়াও, জেলা শিবিরের বৃহস্পতিবারের সমাবেশে মনোনীত সভাপতি মুহম্মদ রাশেদকে শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মুহম্মদ ইব্রাহিম অভিনন্দন জানান। এ সময় সাবেক কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক মো. তোফায়েল প্রধান, দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, জেলা শিবিরের প্রচার সম্পাদক মু. সোহেল রানা সিহাব সহ শিবিরের জেলা উপজেলা শাখার সাবেক সভাপতিবৃন্দ এবং জেলা উপজেলা পর্যায়ের শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন সভাপতি রাশেদ ইসলাম পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসায় কামিল (স্নাতকোত্তর) তাফসির বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মোহিবুল্লাহ মোহিব ঠাকুরগাঁও জেলার সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ফিকহ বিষয়ে কামিল (স্নাতকোত্তর) বিভাগে অধ্যয়ন করছেন। সমাবেশে সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহম্মদ ইব্রাহিম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর