শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ্য গাঁজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্কলা ভঙ্গের অপরাধে হোসেন আলী (৫২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে মোবাইল কের্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হোসেন আলী শার্শা উপজেলার যাদবপুর সাতক্ষীরা মোড়ের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহীনের ছোট ভাই।
শার্শা থানা পুলিশ জানায় অবৈধ্য গাজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্কলা ভঙ্গের অপরাধে হোসেন আলীকে গ্রেফতার করা হয়। তাৎক্ষনিক তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়। স্থানীয়রা জানায় বিগত প্রায় ২০ বছর ধরে হোসেন আলী গাঁজার ব্যবসা করে আসছে। সে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নাভারন - সাতক্ষীরা মহা সড়কে বাসের হেলফার, সুপারভাইজার ও চালকদের কাছে বিশেষ কায়দায় বিড়ি ও সিগারেটের মাধ্যমে গাঁজা বিক্রি করে আসছে। কয়েকবার কেজি কেজি গাঁজা নিয়ে হোসেন আলী বিজিবি ও ডিবি পুলিশের হাতে ধরা পড়লেও তার ভাইি সাংবাদিক হওয়ায় কৌশল খাটিয়ে তাকে ছাড়িয়ে নেই ।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, শার্শা থানা পুলিশ কতৃক চলমান বিশেষ অভিযানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আনতে গোপন সূত্রে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা মোড় থেকে হোসেন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর