জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আমিনুল হক। তিনি আগামী ৮মার্চ থেকে পরবর্তী তিন বছর এ দায়িত্ব পালন করবেন। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রসায়ন বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ৭ মার্চ তিন বছর পূর্ণ হবে। এ প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আমিনুল হককে পরবর্তী ৩ বছরের জন্য রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। এই আদেশ আগামী ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান (বোটানি) বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ৪ মার্চ পূর্ণ হতে চলায় একই আইনের আওতায় অধ্যাপক ড. কাজী নাহিদা বেগমকে পরবর্তী ৩ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি আগামী ৫ মার্চ ২০২৬ তারিখ থেকে এই দায়িত্ব পালন করবেন।
নিযুক্ত উভয় চেয়ারম্যানই বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর