দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববার (১ মার্চ) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
সিলেট বিভাগের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (০২ মার্চ) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
কুশল/সাএ
সর্বশেষ খবর