• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ রাত

নোয়াখালীতে মসজিদে দানবাক্সের ভিডিও সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ঐতিহাসিক বজরা শাহী মসজিদে দানবাক্সের টাকার ভিডিও সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা করেছে মসজিদ কমিটির সদস্যরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমা নামাজ পরে দানবাক্স খোলার সময় ফুটেজ ধারণ করতে গেলে মসজিদ কমিটির সদস্যরা এ সময় সাংবাদিকের শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলা করেন। হামলার শিকার হন গ্লো বাল টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুুজুর রহমান, কা লের ক ণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু রায়হান সরকার, চ্যা নেল ২৪ নোয়াখালী জেলা প্রতিনিধি হাসিব আল আমিন, কাল বে লা প্রতিনিধি শাহরিয়ার অরুপ, নোয়াখালী টিভি প্রতিনিধি মোহাম্মদ ফারুক।

হামলার শিকার গ্লো বাল টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান জানান, আমরা কেবল দানবাক্স খোলার প্রক্রিয়াটা ধারণ করতে চেয়েছিলাম, যাতে জনগণের সামনে স্বচ্ছতা থাকে। হঠাৎ করেই কয়েকজন আমাদের ওপর চড়াও হয়, মারধর করে। এ ঘটনার জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ঐতিহাসিক এই মসজিদের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। মসজিদের টাকা আল্লাহর আমানত। এখানে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে মানুষের মনে সন্দেহ তৈরি হবেই। সাংবাদিকদের মারধর করা ঠিক হয়নি। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ঘটনার বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন অনুমতি না নিয়ে সেনসিটিভ বিষয়ে ফুটেজ নেওয়া ঠিক না। আর সাংবাদিকদের মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]