উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জের ১২৭ টি পূজা মন্ডপে সিঁদুর বরণ, সিঁদুর খেলার পর দর্পণ বির্সজন ও প্রতিমা বির্সজনে শারদীয় দুর্গোৎসবের সমাপণ হয়। আনন্দ আর দেবীর বিদায়ের বিষাদে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে অংশ নেন।
উপজেলার সকল পূজা মন্ডপে দশমীর সকালে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর বিবাহিত নারীরা দেবীর কপালে এবং রাঙা পায়ে সিঁদুর ও মিষ্টি নিবেদন করার দৃশ্য লক্ষ্য করা গেছে।
মন্ডপে মন্ডপে সিঁদুর উৎসবে মেতে উঠে সকল বয়সি সনাতন ধর্মালম্বীরা। নারীরা একে অপরের কপাল-গালে সিঁদুর মাখিয়ে দেন। পুরুষরাও মেতে উঠে রং খেলায়। মন্ডপ গুলো হয়ে হয়ে উৎসব কেন্দ্রে। এ সময় ঢাকের বাদ্য, কাঁসা, শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে উঠে। চারদিকে মেতে উঠে উৎসব।
পরে দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীর শাস্ত্রীয় বিদায় সম্পন্ন হয়।
বিকালে ঢাকের বাদ্যের তালে তালে প্রতিটি মণ্ডপ থেকে বিজয়া শোভাযাত্রা বের করে নির্দিষ্ট নদী বা ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিদায় মুহূর্তে অনেকের চোখে অশ্রু দেখা গেছে। তবে সকলের মাঝে ছিল শারদীয় উৎসবের হাস্যোজ্জ্বল দৃশ্য চোখে পড়ার মতোও।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, উপজেলায় উৎসবমূখর পরিবেশে প্রতিমা বির্সজন সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, উৎসব মূখর পরিবেশে সকল মন্ডপে শারদীয় দূর্গা উৎসব শেষে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বির্সজন সম্পন্ন হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর