গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে আজ ২৮শে ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ৷ মূলত গ্রামীণ ব্যাংকের শতভাগ পেনশন সমর্পনকারী অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন গ্রামীণ ব্যাংকে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি উপলক্ষ্যে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতা- কর্মীগণ উপস্থিত হতে শুরু করেন। সমবেত অবসরকারীরা সুশৃঙ্খলভাবে ঐক্য, কর্ম, শৃঙ্খলা-এই আমাদের পথচলা স্লোগান দিতে দিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালণ করেন ।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দীয় কমিটির সভাপতি মোঃ মাহবুবুল আলম, সাধারণ-সম্পাদক মোঃ মমিনুল ইসলাম সরকার এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ।মানববন্ধন কর্মসূচি পালণকালে বক্তারা বলেন, দেশে গ্রামীণ ব্যাংক একমাত্র প্রতিষ্ঠান যার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস । সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনাব মাহাবুবুল আলম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের ২০০৪ সালে জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক শতভাগ পেনশন সমর্পনকারীগণ প্রতিমাসে চিকিৎসা ভাতা পাবেন এবং সরকার ঘোষিত সকল প্রকার উৎসব ভাতা প্রাপ্য হবেন। ২০১৬ সালে অনূরুপ আরও একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, শতভাগ পেনশন সমর্পনকারী অবসর গ্রহণের তারিখ থেকে পনেরো বছর পূর্ণ হলে পূনঃরায় পূর্ণ পেনশন প্রাপ্য হবেন। দেশের সকল পর্যায়ে উক্ত প্রজ্ঞাপন বাস্তবায়ন করা হলেও শুধুমাত্র গ্রামীণ ব্যাংক অদৃশ্য কারণে তা আজও বাস্তবায়ন করেনি।
বক্তারা বলেন, আমরা আমদের ন্যায্য পাওনার দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালণ করছি।গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে যৌথভাবে আন্তর্জাতিক সম্মাননা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল অর্জনের পিছনে এই অসহায় কর্মীদের শ্রম ও ঘাম জড়িত, আজ আমরা এখানে সমবেত হয়েছি ২০০৪ ও ২০১৬ এর সরকারী পরিপত্র ও প্রজ্ঞাপন গ্রামীণ ব্যাংকে বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ উপায়ে দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে লাগাতার দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, স্বৈরাচারী সাবেক এমডি ড. ইউনূসের অদৃশ্য ইশারায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ অবসরপ্রাপ্তদের ন্যায্য পাওনা মিটাতে গড়িমসি করে যাচ্ছে।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা প্রায় সকলেই জীর্ণশীর্ণ ষাটোর্ধ্ব বয়সী অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-পকর্মচারী। তারা ন্যায্য পাওনা না পেয়ে পথে পথে ঘুরছেন এবং মানবেতর জীবন-যাপন করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর