১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে নবনির্বাচিত সংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেও আমি এখন সবার। কাজের ক্ষেত্রে ভুল করলে আপনারা আমাকে থামিয়ে দিবেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মির্জাপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সংবধর্না ও ইফতার মাহফিলে তিনি বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। ইফতার মাহফিলে সম্প্রতি হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুলাহ তালুকদারের উপস্থিতিকে ইজ্ঞিত করে তিনি আরও বলেন, নির্বাচনে তিনি আমার প্রতিদ¦ন্দ্বী ছিলেন। আজকে আমরা একসাথে বসে ইফতার করছি, এটাই রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক সৌন্দর্য।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়া ইয়াহ খান মারুফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল গণি, সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মহসীন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর