• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:০০ দুপুর

ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সরকারবিরোধী মিছিলে সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ( ৩০ অক্টোবর ) দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, রাজিবপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় মিয়া (২১), মাইজহাটি গ্রামের রোকেল মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী নাইম (১৯), একই এলাকার আব্দুল হেকিমের ছেলে বায়েজিদ আলম (২০), ভাটিরচর নওপাড়া গ্রামের প্রয়াত ছয়েব আলীর ছেলে আনোয়ারুল ইসলাম সুজন (২০), আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের বায়োজিদ উল্লাহর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আনসার উল্লাহ (২৮), তেলুয়ারী গ্রামের বাদল মিয়ার ছেলে ও আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (২৮) এবং জাটিয়া গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের পুত্র জয়নাল আবেদিন (৫৯), যিনি জাটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিলের নেতৃত্ব দেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিল। পূর্বে সংগঠিত মিছিলের মামলার তাদের সক্রিয় অংশগ্রহণের সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি।

ওসি আরও জানান, সরকারবিরোধী নাশকতা প্রতিরোধে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]